আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফাইজুল হক ডালিমকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল রাতে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে আড়াইহাজার থানায় একাধিক মামলা রয়েছে। তিনি কালাপাহাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
বিজ্ঞাপন
২০২২ সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীকে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন ফাইজুল হক ডালিম। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা, দুইবারের চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন।
ডিবির অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, রাতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়েছে। তিনি এখন ডিবির হেফাজতে রয়েছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

