গাজীপুরের কালিয়াকৈরে পোশাক তৈরি কারখানায় যোগদানের ১ ঘণ্টা পরই আন্দোলনে ফিরেছেন শ্রমিকরা। বুধবার সকাল ৮টার দিকে কাজে ফিরেন শ্রমিকরা। এর ঘণ্টাখানেক পরই তারা কাজ ফেলে আন্দোলনে চলে আসেন।
স্থাণীয় একাধিক সূত্র জানায়, মঙ্গলবার রাত ২টা পর্যন্ত দীর্ঘ বৈঠকের পর মজুরি বোর্ডের গৃহীত সিদ্ধান্তের পর বুধবার সকাল ৮ টায় কালিয়াকৈরে শ্রমিকেরা কাজে যোগদান করেন। কিন্তু ঘন্টা খানেক পরেই শ্রমিক নেতারা মজুরি বোর্ডের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলন শুরু করে। আন্দোলনের মুখে কারখানায় ছুটি দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। পরে সকল শ্রমিকদের সমন্বয়ে পুনরায় আন্দোলন শুরু হলে ঢাকা- টাঙ্গাইল মহাসড়ক অচল হয়ে পরে। আইন শৃঙ্খলা বাহিনী চেষ্টা চালিয়ে যাচ্ছে পরিস্থিতি স্বাভাবিক রাখতে। বেলা ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কারখানা বন্ধ রেখে আন্দোলন চলমান রয়েছে।
শ্রমিক নেতা সোহেল জানান, দাবি ছিল ৩০ টাকা ঘোষণা হলো ১৭ হাজার টাকা এটা আমাদের সাথে তামাশা করার শামিল। আমাদের দাবি পূরণ হয়নি তাই আমরা বাধ্য হয়ে পুনরায় রাজপথে নেমেছি।
কালিয়াকৈর থানার ওসি সহিদুল ইসলাম বলেন, সকাল ৯টা থেকে শ্রমিকেরা আবার উত্তপ্ত হয়ে উঠেছে। আমরা চেষ্টা করছি পরিস্থিতি স্বাভাবিক রাখতে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

