বাগেরহাটে দুর্বৃত্তের হামলায় কৃষকদল সভাপতি নিহত

জেলা প্রতিনিধি, বাগেরহাট

বাগেরহাটে দুর্বৃত্তের হামলায় কৃষকদল সভাপতি নিহত
নিহত বাদল মোড়ল । ছবি: আমার দেশ

বাগেরহাটে দুর্বৃত্তের হামলায় সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি বাদল মোড়ল নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন বারুইপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাহ মোড়ল। মঙ্গলবার রাতে ফকিরহাট উপজেলার নিয়তির মোড় এলাকায় এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে।

দুর্বৃত্তরা এলোপাতাড়ি ছুরিকাহত ও কুপিয়ে দ্রুত পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। আর আহত বিএনপি নেতা আব্দুল্লাহ মোড়লকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

ফকিরহাট থানার ওসি শেখ সাইফুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। গুরুতর আহত হওয়ার কারণে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতের লাশ পুলিশ হেফাজতে হাসপাতালে রয়েছে।

তিনি আরও বলেন, রাতের এ ঘটনা এখনও বিস্তারিত পাওয়া যায়নি। তবে যতদূর জানা গেছে, হতাহতরা মোটরসাইকেল যোগে বারুইপাড়া থেকে ফকিরহাট যাচ্ছিল। নিয়তির মোড় এলাকায় আসলে দুটি মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায় এবং কৃষক দলের সভাপতি বাদলের মৃত্যু নিশ্চিত করে ঘাতকরা পালিয়ে যায়।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...