খুলনার রূপসা উপজেলার আঠারোবাঁকী নদী থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার আইচগাতী ইউনিয়নের মোছাব্বরপুর গ্রামের (সিংহের চর এলাকা) একটি কলাবাগানের পাশ থেকে নদীর চর হতে লাশ দুটি উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
নিহত তারা হলেন— রূপসা উপজেলার রাজাপুর গ্রামের আব্দুল্লাহর ছেলে সোহাগ এবং সিংহের চর এলাকার রেজাউল করিম।
থানার উপপরিদর্শক নুর আলম বলেন, বেলা সাড়ে ১২টার দিকে স্থানীয়রা নদীতে লাশ ভাসতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুপুর দেড়টার দিকে লাশ দুটি উদ্ধার করে।
থানার অফিসার ইনচার্জ মাসুম খান নদী থেকে দুজনের গলাকাটা লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

