ঝিনাইদহ জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি রোকনুজ্জামান বিশ্বাস রানু এবং কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজুর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুদক। অপর মামলায় ফাতেমা খাতুন, ও আব্দুল মজিদ মন্ডলের বিরুদ্ধেও চার্জশিট দেওয়া হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, ঝিনাইদহ জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাবেক সভাপতি রোকনুজ্জামান বিশ্বাস রানু সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেন। দুর্নীতি দমন কমিশনের সাবেক সহকারী পরিচালক মোশাররফ হোসেন অভিযোগের সত্যতা পেয়ে তদন্ত শেষে ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতে চার্জশিট দাখিল করেন।
অপর মামলায় সাবেক মেয়র আওয়ামীলীগ নেতা মোস্তাফিজুর রহমান বিজুর বিরুদ্ধে দুদক চার্জশিট দিয়েছে।
কালীগঞ্জ সরকারি মাহতাব উদ্দীন ডিগ্রী কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক ফাতেমা খাতুন জাল শিক্ষক নিবন্ধন সনদে চাকরী নেওয়ার অভিযোগের সত্যতা পাওয়া যায়।
জাল সনদে চাকরী দেওয়ার দায়ে সাবেক অধ্যক্ষ আব্দুল মজিদ মন্ডলকেও দুদকের মামলায় আসামি করা হয়েছে। তাদের দুই জনের বিরুদ্ধে এ মামলায় চার্জশিট দিয়েছেন দুদক।
এদিকে দুর্নীতি দমন কমিশন ঝিনাইদহ সম্বনিত অফিসের উপ-পরিচালক তরুণ কান্তি ঘোষ জানিয়েছেন, তদন্ত শেষে মামলা তিনটির চার্জশীট আদালতে দাখিল করা হয়েছে। বিষয়টি এখন আদালতের এখতিয়ারভূক্ত।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

