অপারেশন ডেভিল হান্ট, চুয়াডাঙ্গায় গ্রেপ্তার ৪

অপারেশন ডেভিল হান্ট, চুয়াডাঙ্গায় গ্রেপ্তার ৪

চুয়াডাঙ্গায় অপারেশন ডেভিল হান্টের আওতায় ইউনিয়ন যুবলীগ সভাপতিসহ ৪ নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে।

বিজ্ঞাপন

রোববার রাত ১২টা পর্যন্ত জেলার সদর, আলমডাঙ্গা, দামুড়হুদা ও দর্শনা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) কনক কুমার দাস জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জেলার ৪টি থানায় বিস্ফোরক ও হত্যাসহ বিভিন্ন মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃতরা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, দামুড়হুদা উপজেলার চন্দ্রবাস (বাজারপাড়া) গ্রামের মরহুম ওয়াজেদ আলী বিশ্বাসের ছেলে নাটুদহ ইউনিয়ন যুব লীগের সভাপতি হাসানুজ্জামান পিন্টু (৪৯), চুয়াডাঙ্গা সদর উপজেলার হাটকালুগঞ্জ গ্রামের মরহুম আবু তাহের তরফদারের ছেলে আওয়ামী লীগের কর্মী নুর আলম তরফদার (৫১), আলমডাঙ্গা উপজেলার কুলপালা গ্রামের মরহুম তালেব শেখের ছেলে চিৎলা ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সরোয়ার জাহান (৩৭) এবং দর্শনা থানার প্রতাপপুর গ্রামের মরহুম সেকেন্দার আলীর ছেলে কুড়লগাছি ইউনিয়ন আওয়ামী লীগের ১নং ওয়ার্ডের সভাপতি আব্দুস কুদ্দুস (৫৫)।

গত ৭ দিনে এই জেলায় ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন