বললেন বিএনপি নেতা তুহিন

ডিসেম্বরে দেশে ফেরার যে বার্তা হাসিনা দিচ্ছেন, তা দুঃস্বপ্ন হয়ে থাকবে

খুলনা ব্যুরো

ডিসেম্বরে দেশে ফেরার যে বার্তা হাসিনা দিচ্ছেন, তা দুঃস্বপ্ন হয়ে থাকবে

খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক শফিকুল আলম তুহিন বলেছেন, চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার রক্তের ওপর দাঁড়িয়ে ৫ আগস্ট যে স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন, বাংলার মাটিতে তাদের আর কোনোদিন পুনর্বাসন বা ঠাঁই হবে না। ডিসেম্বরে দেশে ফেরার যে বার্তা হাসিনা দিচ্ছেন, তা কেবলই দুঃস্বপ্ন হয়ে থাকবে।

শুক্রবার খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

সারা দেশে বিএনপি নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী হামলা ও দেশবিরোধী অপতৎপরতার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিকেলে নগরীর শিববাড়ি মোড় থেকে মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর রয়েল মোড়ের এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।

খুলনা মহানগর বিএনপির সভাপতি ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শফিকুল আলম মনার নেতৃত্বে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন, খুলনা মহানগর যুবদলের আহ্বায়ক শেখ আব্দুল আজিজ সুমন। মহানগর যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম রুবেলের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিরাজুর রহমান, মহানগর ছাত্রদলের আহ্বায়ক তাজিম বিশ্বাস, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইশতিয়াক আহমেদ ইস্তি, এবং ছাত্রদলের সদস্য সচিব হাবিবুর রহমান বিপ্লবসহ নগরীর ৩১টি ওয়ার্ড ও থানা পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন