আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

যৌথ অভিযান

মোংলায় সাড়ে ১২ হাজার লিটার ডিজেল জব্দ

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)

মোংলায় সাড়ে ১২ হাজার লিটার ডিজেল জব্দ

বাগেরহাটের মোংলায় জ্বালানি তেলের অবৈধ মজুতের বিরুদ্ধে অভিযানে ১২ হাজার ৬১৩ লিটার ডিজেল জব্দ করেছে কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী।

রোববার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞাপন

অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাত ১টায় কোস্ট গার্ড, নৌবাহিনী, পুলিশ, এনএসআই ও বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসকের সমন্বয়ে মোংলা অয়েল ইনস্টলেশন এলাকায় অবস্থিত ‘যমুনা পেট্রোলিয়াম লিমিটেডে’ যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন ওই প্রতিষ্ঠানের তিনটি তেলের ট্যাংকে অবৈধভাবে মজুত করা ১২ হাজার ৬১৩ লিটার অতিরিক্ত জ্বালানি তেল পাওয়া যায়।

বাগেরহাট জেলা প্রশাসক বলেন, অবৈধভাবে তেল মজুতকারীদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দেশের অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...