যুবলীগের ব্যানারে মিছিলের অভিযোগ

সাবেক প্রতিমন্ত্রী, ৫ এমপিসহ আ.লীগের ১০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার, যশোর

সাবেক প্রতিমন্ত্রী, ৫ এমপিসহ আ.লীগের ১০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ-সংগঠন যুবলীগের ব্যানারে রাতের আঁধারে মিছিল করার অভিযোগে প্রায় ১০০ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় সন্ত্রাসবিরোধী আইন একটি মামলা হয়েছে। কোতোয়ালি থানার এসআই আশরাফ উদ্দিন বৃহস্পতিবার এ মামলা করেন। এতে সাবেক মন্ত্রী ও পাঁচ এমপিসহ আওয়ামী লীগের ৪০ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে।

মামলায় আসামি করা হয়েছে যশোর-৬ আসনের সাবেক এমপি ও ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, যশোর-৪ আসনের সাবেক এমপি রণজিৎ রায়, তার ছেলে রাজীব রায়, যশোর-৫ আসনের সাবেক এমপি ও প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, ছেলে সুপ্রিয় ভট্টাচার্য শুভ, যশোর-২ আসনের সাবেক এমপি মনিরুল ইসলাম, যশোর-৩ আসনের সাবেক এমপি কাজী নাবিল আহমেদ, যশোর-৫ আসনের সাবেক এমপি ইয়াকুব আলী, যশোর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফন্টু চাকলাদার, যশোর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র জহিরুল ইসলাম রেন্টু চাকলাদার, যুবলীগের সাবেক নেতা শহীদুজ্জামান বাবু ওরফে দাঁতাল বাবু, শেখ আতিকুর রহমান বাবু ওরফে আমেরিকান বাবু, পুরাতন কসবা কাজীপাড়ার ফাহিম মোল্লা, যুবলীগ নেতা মাহমুদ হাসান বিপু, জাহিদুল ইসলাম লাবু, কামাল হোসেন পর্বত, মনি, তৌফিক, সোহান, বাবলু, ওয়াসেল, রবি, জাহাঙ্গীর, আব্দুল্লাহ, সুজন, পট্টি, শরিফুল আলম সুজন, চয়ন, শাওন, সবুজ, আরিফ আহাদুল, শাহাদত, আমিরুল, শহীদ, ডাবলু, মিলন, রিমন, আওয়ামী লীগ সদর উপজেলার সভাপতি মোহিত কুমার নাথ, তার ছেলে রতি নাথ এবং ষষ্ঠীতলাপাড়ার আনোয়ার হোসেন বাবু।

বিজ্ঞাপন

মামলার এজাহারে বলা হয়েছে, গত ২৮ এপ্রিল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশের রাস্তা আজিজ সিটি রোডে একত্রিত হয়ে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেয়।

মোমবাতি ও হারিকেন জ্বালিয়ে ৮০-১০০ নেতাকর্মী সরকারবিরোধী নানা ধরনের স্লোগান দেয়। সংবাদ পেয়ে তিনি সেখানে গেলে আসামিরা ছত্রভঙ্গ হয়ে যায়। এদের মধ্যে প্রথম ১৩ জন এ নিষিদ্ধ সংগঠনের গডফাদার ও অর্থ জোগানদাতা। বাকি ২৭ জন নিষিদ্ধ সংগঠনের সদস্য। তারা বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড এবং দেশবিরোধী ষড়যন্ত্রের চেষ্টা করছে।

সন্ত্রাসবিরোধী আইনের ধারা ভঙ্গ করায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ২৯ এপ্রিল রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯ জনকে আটক করে পুলিশ। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...