নওগাঁয় পানিতে দুই ডুবে শিশুর মৃত্যু

নওগাঁয় পানিতে দুই ডুবে শিশুর মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল ৫টার দিকে কানমটকাই মধ্যপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলো হাড়িয়াগাছী গ্রামের মতিনের ছেলে নূর নবী (৭) এবং যমুনী গ্রামের রিমনের ছেলে ইব্রাহিম (৫)। দুই শিশু সম্পর্কে মামা ও ভাগনে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশু ইব্রাহিম ওই গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে এসেছিল। শুক্রবার বিকেলে সে তার সমবয়সী মামা নূর নবীর সঙ্গে বাড়ির পাশে খেলাধুলা করছিল। একপর্যায়ে দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে নূর নবীর বাবা মতিন খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের একটি ডোবায় শিশু দুটির লাশ থাকতে দেখা যায়।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দুটি দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন