রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালকের সঙ্গে ছাত্রলীগের গোপন মিটিংয়ের সময় কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে তাদের।
এ ঘটনায় সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান নিয়েছে। শিক্ষার্থী ও চিকিৎসকদের দাবি, ছাত্রলীগকে মদদ দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
অবরুদ্ধরা হলেন রামেক শাখা ছাত্রলীগের সর্বশেষ কমিটির সভাপতি ডা. শুভ সরকার এবং সাধারণ সম্পাদক ডা. নাহিদ রানা।
হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রামেক শাখার শীর্ষ এই দুই নেতা হাসপাতাল পরিচালকের কার্যালয়ে বসে বৈঠক করছেন—এমন খবর জানাজানি হলে শিক্ষার্থী ও চিকিৎসকদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা পরিচালকের কার্যালয়ের বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ ও কার্যালয় ঘেরাও করেন। বর্তমানে কার্যালয়ের ভেতরে অবরুদ্ধ রয়েছেন ওই নেতারা। সেখানে হাসপাতাল পরিচালকও উপস্থিত রয়েছেন বলে নিশ্চিত করা গেছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

