নিয়ামতপুরে জ্বালানি তেলের আশায় পাম্পে রাতযাপন

উপজেলা প্রতিনিধি, নিয়ামতপুর (নওগাঁ)

নিয়ামতপুরে জ্বালানি তেলের আশায় পাম্পে রাতযাপন

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় জ্বালানি তেলের এক তীব্র সংকট দেখা গেছে। সবচেয়ে ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেলচালকেরা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, তেল পাওয়ার নিশ্চয়তা পেতে অনেক চালককে আগের রাত থেকেই ফিলিং স্টেশনে মশারি টানিয়ে অবস্থান নিতে দেখা যায়।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে উপজেলার গাবতলীতে অবস্থিত মেসার্স ইসলাম ফিলিং স্টেশন এলাকায় এমন নজিরবিহীন দৃশ্য দেখা গেছে।

বিজ্ঞাপন

জ্বালানি তেলের সংকট শুরু হওয়ার পর থেকে প্রতিটি মোটরসাইকেলকে সর্বোচ্চ ৩০০ টাকার তেল দিচ্ছে কর্তৃপক্ষ । তবে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দিনে দিনে দীর্ঘ লাইন সৃষ্টি হচ্ছে।

জানা যায়, এমন পরিস্থিতিতে আগামীকাল (শুক্রবার) সকাল ৮টা থেকে তেল বিক্রি শুরু হবে, এতে আগে তেল পাওয়ার আশায় বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর থেকেই পাম্প এলাকায় জড়ো হন অনেক বাইকার। তাদের কয়েকজনকে মশারি টানিয়ে পাম্পের আশপাশে রাত যাপন করতে দেখা যায়।

রাতে অবস্থান নেওয়া বাইকার সাজু বলেন, ‘সারা দিন লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পাই না। তাই রাতেই এসে থাকছি, না হলে আবার যদি তেল না পাই!’

জ্বালানি সরবরাহ স্বাভাবিক না হলে এই ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...