বগুড়ার আদমদিঘীতে বিএনপির সাবেক চেয়ারপারসন ও মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ইফতার সামগ্রী বিতরণ করেছে ছাত্রদল। মঙ্গলবার উপজেলা সদরের এমদাদুল উলুম ক্বওমী মাদ্রাসায় ইফতার সামগ্রী বিতরণ জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার।
এ সময় তিনি বলেন, রমজান মাস আত্মসংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই বগুড়া জেলা ছাত্রদল এই উদ্যোগ গ্রহণ করে। আগামীতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান হাবিবুর রশিদ সন্ধান।
জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আহমেদ কাওছার দ্বীপ এর সার্বিক সহযোগিতায় ছাত্রদলের এ মহতি উদ্যোগে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি রবিউল আলম রকি, আদমদীঘি উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি আবুল বাশার মারুফ, সহ-সাংগঠনিক সম্পাদক সৈকত সরকার, সান্তাহার পৌর ছাত্রদলের সভাপতি সোহাগ, সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ ছনি, সিনিয়র সহ-সভাপতি শিমুল সরদার সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আবিদ, সহ-সাংগঠনিক সম্পাদক আকাশ, সান্তাহার সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাহাবুব আলম, যুগ্ম সাধারণ সম্পদাক অভি, রহিম উদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক সেজান, আদমদীঘি উপজেলা ছাত্রদল নেতা আব্দুল আউয়াল মুন্না, জেমস আহমেদ বাপ্পি, বিপ্লব আহমেদ, ফিরোজ রহমান, আবু দারদা রিফাত, শাফিউল, সৌরভ রাজ, আতিকুল, কাউসার ও মুগ্ধসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

