পাবনার সাঁথিয়ায় বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের আতাইকুলার সড়াডাঙ্গী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বুলু খাতুন (৫৭) উপজেলার মাহমুদপুর গ্রামের ছলিম প্রামাণিকের স্ত্রী, অ্যাম্বুলেন্সচালক রাজু পাবনা সদর উপজেলার উত্তর শালগারিয়ার জামালের ছেলে।
জানা যায়, সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রামের কেয়া নামে ১৪ বছর বয়সি মেয়ে কিডনি রোগে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল হাসপাতালে মারা যান। ওই লাশ নিয়ে অ্যাম্বুলেন্সে বাড়ি আসতে উক্ত স্থানে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা পাবনাগামী ‘পাবনা এক্সপ্রেসের’ সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কেয়ার নানি বুলু খাতুন ও অ্যাম্বুলেন্সচালক মারা যান।
মাধপুর হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

