সুনামগঞ্জে ১৩ লাখ টাকার ফুসকা জব্দ

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

সুনামগঞ্জে ১৩ লাখ টাকার ফুসকা জব্দ
ছবি: আমার দেশ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ৩ হাজার কেজি ভারতীয় ফুসকা জব্দ করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার ভোরে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের আমবাড়ী গ্রামের গোলহাটি এলাকা থেকে এসব ফুসকা জব্দ করা হয়। যার উদ্ধারকৃত ফুচকার আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ৯৭ হাজার ৮০০ টাকা।

বিজ্ঞাপন

এ ঘটনায় শাকিল (৪৫), মিলন মিয়া (২৭), ফরিদ মিয়া (৪০), শফিকুল ইসলাম (৪০) ও আল আমিন (৪০) সহ চোরাচালান চক্রের আরও অজ্ঞাত ২-৩ জন সক্রিয় সদস্যকে আসামি করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখার এসআই সাব্বির আহসান গোপন সংবাদ পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৩ হাজার ৭০৮ কেজি ফুসকা জব্দ করি। এ সময় পুলিশের টের পেয়ে আসামিরা পালিয়ে যায়। পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...