গোদাগাড়ী উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে নুসরাত

গোদাগাড়ী উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে নুসরাত
ছবি: আমার দেশ

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় এবারের এইচএসসির ফলাফলে জিপিএ ৫ পেয়েছে মাত্র একজন। জানা যায়, শনিবার অনলাইনে ফলাফল ঘোষণার পর উপজেলার একমাত্র সাফল্য অর্জনকারী জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর নাম নুসরাত জাহান। সে থানা পাড়ার বাবা মিনহাজুল ইসলাম বাবু ও মা নাসরিন খাতুনের মেয়ে নুসরাত জাহান। নুসরাত গোদাগাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে গোদাগাড়ী উপজেলায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে ১ম হয়েছে।

২০২৪ এসএসসিতে আ.ফ.জি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়ে গোদাগাড়ী উপজেলায় প্রথম হয়েছিল। নূসরাত ও তার মা-বাবা, কলেজের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ফলাফলে দারুণ খুশি। নুসরাতের স্বপ্ন ভবিষ্যতে ডাক্তার হয়ে মানুষের সেবা করার।

বিজ্ঞাপন

এ বছর গোদগাড়ী স্কুল এন্ড কলেজ থেকে ৩২০জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে ৯৭ জন উত্তীর্ণ হয়েছে। গোদাগাড়ী উপজেলায় এবারের এইচএসসি পরীক্ষায় ১৪ টি কলেজ থেকে ১৮৩৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৪১০জন উত্তীর্ণ হয়। পাশের হার ২২.৩৭%। জিপিএ ৫ খরা ও ফলাফল বিপর্যয়ে শিক্ষক ও অভিভাবকদের মাঝে চরম হতাশা বিরাজ করছে।

উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুর রহমান জানান, ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রকাশিত ফলাফলে গোদাগাড়ী উপজেলা থেকে একজন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন। তাঁদের মধ্যে গোদাগাড়ী স্কুল এন্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে পুরো উপজেলায় একজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

গোদাগাড়ী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাইনুল ইসলাম বলেছেন, গোদাগাড়ী উপজেলার ১৪টি কলেজের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে একমাত্র নুসরাত জিপিএ-৫ অর্জন করেছে। তার এ অসাধারণ সাফল্যে আমরা আনন্দিত। তিনি আরও বলেন, নানা সংকটের মধ্যেও নুসরাতের এমন সাফল্য এলাকাবাসীকে গর্বিত করেছে। তার এই অর্জন এলাকার অন্য শিক্ষার্থীদেরও পড়াশোনায় মনোযোগী হতে এবং স্বপ্নপূরণে সাহস জোগাবে, এমনটাই আশা করি। কলেজের পক্ষ থেকেও দুজনকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন