রায়গঞ্জে গাড়ির ধাক্কায় যুবক নিহত

রায়গঞ্জে গাড়ির ধাক্কায় যুবক নিহত

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সাহেবগঞ্জ এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে অজ্ঞাত একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় রবিন শেখ (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

নিহত রবিন শেখ উপজেলার নলকা ইউনিয়নের দত্তকুশা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রবিন শেখ রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি অজ্ঞাত যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, নিহতের লাশ থানায় রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনাকবলিত গাড়ি শনাক্তের চেষ্টা চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন