জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি

সরকার ফ্যাসিবাদী পথেই হাঁটা শুরু করেছে

সরকার ফ্যাসিবাদী পথেই হাঁটা শুরু করেছে
ছবি: আমার দেশ

বর্তমান সরকার ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথ ধরে হাঁটা শুরু করেছে। পুরোনো নির্যাতনের স্মৃতি ভুলে গিয়ে অতীতের ফ্যাসিস্টের মতোই আচরণ শুরু করেছে বিএনপি বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ও সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, হাসিনাকে তাড়িয়েছি, যদি আপনারা ফ্যাসিবাদ কায়েম করেন, তাহলে আপনাদেরও জনগণ তাড়াবে।

বুধবার ৩৬ জুলাই বিকেলে উপজেলার প্রধান ফটকে গণভোটের রায় বান্তবায়নের দাবিতে গণমিছিল ও সমাবেশে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ১১ দলীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

মুজিবুর রহমান বলেন, ‘আমরা বলতে বাধ্য হচ্ছি, তারাও মজলুম ছিলেন, আজ যারা সরকারে আছেন। তারা আজ ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথ ধরে হাঁটা শুরু করেছেন। সমাজের সব ক্ষেত্রে তারা বেপরোয়া নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে জাতীয়করণ করতে চাইছেন। আমরা মানব না।’

তিনি বলেন, ‘জনগণ পরিবর্তনের জন্য, সংস্কারের জন্য গণভোটে রায় দিয়েছে। ৭০ ভাগ মানুষ হ্যাঁ ভোট দিয়েছে। গণভোটের রায়কে আমরা অপমান করতে দেব না। গণভোটের রায় বাস্তবায়ন করেই আমাদের আন্দোলন সফলতার দ্বারপ্রাপ্তে পৌঁছাবে। বাংলাদেশে আমরা আর কোনো ফ্যাসিবাদ চাই না। হাসিনাকে তাড়িয়েছি, যদি আপনারা ফ্যাসিবাদ কায়েম করেন, তাহলে আপনাদেরও জনগণ তাড়াবে।’

তিনি বলেন, ‘দাবি মেনে নিন। এ দেশের মানুষ জীবন দিয়ে, পঙ্গুত্ব বরণ করে, গুলি খেয়ে শিখে নিয়েছে মুক্তির পথে কীভাবে হাঁটতে হয়। আমরা আমাদের শহীদদের সঙ্গে বেইমানি করব না। জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করব না। ১৮ কোটি মানুষের সঙ্গে বেইমানি করব না। জীবন দিয়ে লড়াই করে হলেও আমরা কথা রাখব। ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে।

দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজ আর দুর্নীতিবাজ দূর না হওয়া পর্যন্ত আমাদের লড়াই তীব্র থেকে তীব্রতর হবে। সরকার পুরোনো ফ্যাসিবাদী শাসনব্যবস্থার ধারাবাহিকতা বজায় রাখছে।’

তাদের দাবি, জনগণের প্রত্যাশা উপেক্ষা করে দলীয়করণ ও রাজনৈতিক বিবেচনায় বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। জনগণের আকাঙ্ক্ষা উপেক্ষা করা হলে কঠোর রাজনৈতিক জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

সরকার মেধার ভিত্তিতে নিয়োগ না দিয়ে দলীয় বিবেচনায় নিয়োগ দিচ্ছে বলে অভিযোগ তিনি বলেন, করেছেন ৯টি বিশ্ববিদ্যালয়ে দলীয় বিবেচনায় ভিসি নিয়োগ দিয়েছে। ভিসিরা দলীয় নেতাদের মতো আচরণ করছেন। এছাড়া একইভাবে সিটি কর্পোরেশন ও জেলা পরিষদে দলীয় নেতাকে বসিয়েছে।

রাজশাহী জেলা আমির অধ্যাপক আব্দুল খালেকের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন—রাজশাহী জেলা আমির অধ্যাপক আব্দুল খালেক, উপজেলা আমির নূমায়ন আলী মাস্টার, গোদাগাড়ী পৌর আমির আনারুল ইসলাম, পৌর সেক্রেটারি শওকত আলী, এনসিপির উপজেলা আহ্বায়ক মো. জিয়াউর রহমান জিয়া, এলডিপির রাজশাহী জেলা সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল্লাহ প্রমুখ।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন