আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রংপুরে এনসিপির ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

রংপুর অফিস

রংপুরে এনসিপির ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রংপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার দুপুরে নগরীর জিলা স্কুল থেকে র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জুলাই ৩৬ চত্বরে গিয়ে শেষ হয়।

পরে আলোচনা সভায় জেলা এনসিপির আহ্বায়ক আল মামুনের সভাপতিত্বে বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম, মাহফুজুর রহমান, পীরগাছা উপজেলার প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন মিমুল, কাউনিয়া উপজেলার প্রধান সমন্বয়কারী সাইদুল ইসলাম, সদর উপজেলার সাবেক প্রধান সমন্বয়কারী তৌহিদুল ইসলাম সাদ্দাম, বদরগঞ্জের মাসুদ রানা প্রামানিক, তারাগঞ্জের মোতাসিম বিল্লাহ স্বপন, গংগাচড়া চৌধুরী, জেলার যুগ্ম সদস্য সচিব এ এস মজনু, যুগ্ম সদস্য সচিব শেখ রেজওয়ান প্রমুখ

বিজ্ঞাপন

আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, প্রতিষ্ঠার পর গত এক বছরে এনসিপি জনগণের অধিকার আদায়ে ধারাবাহিক কর্মসূচি পালন করেছে এবং সংগঠনকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছে।

বক্তারা আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা এবং নাগরিক অধিকার রক্ষায় দলটি ভবিষ্যতেও সোচ্চার থাকবে। তারা সংগঠনের ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে আগামী দিনে আরও বৃহৎ পরিসরে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে জেলা, মহানগর ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

বিকেল রংপুরের পাগলাপীরে অবস্থিত বিনোদন কেন্দ্র ভিন্ন জগতে প্রতিটি ইউনিয়নের নেতৃবৃন্দকে গণসংবর্ধনা প্রদান করেন ও সকলকে ইফতার মাহফিল আয়োজন করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...