বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে ২০২৭-২০২৮ সেশনের নবনির্বাচিত উপজেলা ও পৌরসভা আমিরদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় গাইবান্ধা শহরের দারুল আমান ট্রাস্টস্থ জেলা কার্যালয়ে এ শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা আমির মো. আব্দুল করিম এমপির সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার সাবেক আমির ডা. আব্দুর রহিম সরকার। অনুষ্ঠানে নবনির্বাচিত আমিরদের শপথবাক্য পাঠ করান জেলা আমির মো. আব্দুল করিম এমপি।
শপথ গ্রহণকারী উপজেলা ও পৌরসভা আমিররা হলেন—সুন্দরগঞ্জ উপজেলার মো. সামিউল ইসলাম, গাইবান্ধা সদর উপজেলার মাওলানা আব্দুর রহমান, গাইবান্ধা পৌরসভার একেএম ফেরদৌস আলম, পলাশবাড়ী উপজেলার মাওলানা একরামুল হক, সাদুল্লাপুর উপজেলার এরশাদুল হক ইমন, গোবিন্দগঞ্জ উপজেলার আশরাফুল ইসলাম রাজু, সাঘাটা উপজেলার মাওলানা ইব্রাহীম হোসাইন এবং ফুলছড়ি উপজেলার অধ্যক্ষ মোহাম্মদ মাওলানা সিরাজুল ইসলাম আকন্দ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল ওয়ারেছ এমপি, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি ইউসুফ আল কার্যাভী এবং জেলা সেক্রেটারি ফাহিম মন্ডল।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি ও পৌর মেয়র প্রার্থী মো. ফয়সাল কবির রানা, জেলা কর্মপরিষদ সদস্য নুরুন্নবী প্রধান, মাওলানা সাইদুর রহমান, অধ্যাপক ফেরদৌস আলম, মাওলানা খায়রুল আমিন, সাইফুল ইসলাম মন্ডল, শহীদুল ইসলাম মঞ্জু, সিরাজুল ইসলাম ও সামিউল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

