রংপুরে ইয়াবা বিক্রির সময় যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

রংপুরে ইয়াবা বিক্রির সময় যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

রংপুরে ইয়াবাসহ যুবদল নেতা মোশারফ হোসেন এবং আজিজুল নামে এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার বিকেলে তাদেরকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে রংপুর আদালতে পাঠিয়েছে পুলিশ।

তারা হলেন, পীরগাছার ছাওলা ইউনিয়নের হরিরাম গ্রামের মৃত মশিয়ার রহমানের ছেলে ও ওয়ার্ড যুবদলের সভাপতি মোশারফ হোসেন (৪১) ও মনছুর আলীর ছেলে আজিজুল ইসলাম (২৮)।

বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) ব্রজ গোপাল কর্মকার।

তিনি জানান, রোববার রাত সাড়ে ৮টার দিকে পুলিশ অভিযান চালিয়ে মোটরসাইকেলযোগে মাদক বিক্রির সময় দুই জনকে আটক করে। এসময় তল্লাশী করে মোশারফের কাছ থেকে ১৫ পিস ও আজিজুলের কাছ থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ। এব্যাপারে মাদক আইনের মামলা করা হয়েছে।

এবিষয়ে পীরগাছার ছাওলা ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আজাদ রহমান বলেন, মোশারফ হোসেন তার ইউনিয়নের ওয়ার্ড যুবদলের সভাপতি। মাদকের সঙ্গে জড়িতের ব্যাপারে দায়ভার নেবে না সংগঠন।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন