দেশে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড পঞ্চগড়ে

দেশে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড পঞ্চগড়ে

দেশের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে কয়েকদিন ধরে ঘন কুয়াশায় আচ্ছাদিত হয়ে থাকছে আকাশ। মেঘ বৃষ্টির বলয় কেটে আকাশ পরিস্কার হলেও সন্ধার পর থেকে হিমেল বাতাসের প্রভাব দেখা দিয়েছে। শীত ও ঠান্ডা থেকে বাঁচতে গ্রাম গজ্ঞের মানুষ সন্ধার পর পরেই ঘরমুখি হয়ে পড়ছে।

বিজ্ঞাপন

বুধবার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমান ছিল ৭৭ শতাংশ। এর আগের দিন মঙ্গলবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

জেলার একাধিক এলাকায় সন্ধ্যার আগেই কুয়াশা নেমে আসে, সূর্যের আলোর তেজ কমে যাওয়া সাধারণ ছিন্নমুল মানুষের জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে।

এই তীব্র শীতে সবচেয়ে বেশি কষ্ট পোহাতে হচ্ছে খেটে খাওয়া মানুষ, দিনমজুর, ভ্যানচালক ও খোলা আকাশের নিচে থাকা অসহায়দের। শীত থেকে বাঁচতে মানুষ ভিড় করছেন শীতবস্ত্রের দোকানগুলোতে, যেখানে সোয়েটার, জ্যাকেট ও কম্বলের বিক্রি বেড়েছে।

ঘন কুয়াশার প্রভাব পড়েছে সড়ক ও মহাসড়কে। কম দৃশ্যমানতার কারণে যান চলাচল ধীরগতিতে হচ্ছে। চালকরা দুর্ঘটনা এড়াতে হেডলাইট জ্বালিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করছেন। ফলে বিলম্বিত হচ্ছে যাত্রাকাল।

সদর উপজেলার হোটেল শ্রমিক রবিউল ইসলাম বলেন, সকালের ঠান্ডায় বিছানা থেকে উঠতে মন চায় না, কাজে যোগদান করতে হবে তাই ভোরে বের হয়েছি, হাত পা অবস হয়ে যাচ্ছে বাতাস আর ঠান্ডায়।

শহরের স্কুল শিক্ষক ইয়াকুব হক বলেন, কয়েকদিন থেকে দিন রাত অনেক ঠান্ডা। সকালে মোটরসাইকেল নিয়ে স্কুলের উদ্দেশ্যে বের হতে হয়। হাত পায়ে ঠান্ডা লাগে, মোটরসাইকেল চালাতে কষ্ট হয়। তাই আর মোটরসাইকেল রেখে অটোরিকশায় বের হয়েছি।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক ডা. মাহবুব আলম জানায়, বৈরী আবহাওয়ায় মানুষ শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। প্রতিদিন ভীড় বাড়ছে রোগীর।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, পঞ্চগড়ের তাপমাত্রা কমতে শুরু করেছে এবং হিমেল হাওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে। আগামী মাসের শুরুতে তাপমাত্রা কমে শৈত প্রবাহের পূর্বাভাস রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...