সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে বিএনপির প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, যত বেশি ভোটে নির্বাচিত হবো, তত বেশি উন্নয়ন করতে পারবো। আমরা কারো ক্ষতি করবো না, মানুষের কল্যাণেই কাজ করবো। নির্বাচিত হলে দক্ষিণ ছাতককে নিয়ে আলাদা একটি উপজেলা গঠন করা হবে। পাশাপাশি রাস্তাঘাট, শিক্ষাখাত ও সার্বিক অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা হবে।
রোববার বিকেলে ছাতক পৌর শহরে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত ধানের শীষের সমর্থনে নির্বাচনি গণমিছিল শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কলিম উদ্দিন আহমেদ মিলন ছাতক শহরের বিশুদ্ধ খাবার পানির সংকট নিরসনের প্রতিশ্রুতি দেন। এছাড়া গোবিন্দগঞ্জ বাজারকে একটি মিনি শহরে রূপান্তর করে পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ে তোলার কথা বলেন। ঐতিহ্যবাহী জাউয়া বাজারকে আধুনিক ও দৃষ্টিনন্দন বাজারে রূপান্তরের ঘোষণাও দেন তিনি। এ সময় দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের মাঠে থেকে আরও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ আহমেদের সভাপতিত্বে এবং পৌর বিএনপির আহবায়ক শামছুর রহমানের পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবদুর রহমান, ফারুক আহমদ, নজরুল ইসলাম, ছাতক উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুল, ছাতক পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন এবং জয়নাল আবেদীন মহি।
সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন, আবু হুরায়রা ছুরত, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শামছুর রহমান বাবুল ও নজরুল ইসলাম, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরিদ উদ্দিন, পৌর যুবদলের আহবায়ক খয়ের উদ্দিন, যুক্তরাজ্য বিএনপি নেতা বাছির আহমেদ, আজির উদ্দিন, আব্দুর রউফ প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

