বিস্কুট কিনতে বেরিয়ে নির্মম হত্যার শিকার এক শিশু

সিলেট ব্যুরো

বিস্কুট কিনতে বেরিয়ে নির্মম হত্যার শিকার এক শিশু
ঘাতক জাকির (বামে)। মায়াবী চেহারার সেই শিশু ফাহিমা (ডানে) ছবি: আমার দেশ

সিলেটে বিস্কুট কিনতে বেরিয়ে যৌন নির্যাতন ও হত্যার শিকার হয়েছে চার বছরের মায়াময়ী চেহারার শিশু ফাহিমা আক্তার।

ঘটনা তদন্তে সোমবার রাতে সদর উপজেলার সোনাতলা গ্রাম থেকে অভিযুক্ত প্রতিবেশী জাকির হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। জাকির সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে। সম্পর্কে সে ফাহিমার চাচা।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাকির স্বীকার করেছে, শিশুটিকে বাড়িতে ডেকে নিয়ে যৌন নির্যাতন শেষে হত্যা করা হয়। পরে লাশ ওড়না পেঁচিয়ে একটি ব্যাগে ভরে পুকুরপাড়ে ফেলে রাখা হয়। অভিযুক্ত দাবি করেছে, ঘটনার সময় সে নেশাগ্রস্ত ছিল।

গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ক্ষোভের বিস্ফোরণ ঘটে। গভীর রাতে স্থানীয়রা জালালাবাদ থানা ঘেরাও করে বিক্ষোভ করেন। উত্তেজিত জনতার একাংশ অভিযুক্তের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। পুরো এলাকায় নেমে আসে আতঙ্ক আর শোকের ছায়া।

জালালাবাদ থানার ওসি মুজাহিদুল ইসলাম জানিয়েছেন, অভিযুক্তকে থানা হাজতে রাখা হয়েছে এবং আদালতে সোপর্দ করা হবে।

উল্লেখ্য, গত ৬ মে সকালে দোকানে বিস্কুট কিনতে বের হয়েছিল মায়াবী চেহারার ছোট্ট শিশু ফাহিমা। পরিবারের লোকজন অনেক খোঁজ করেও তাকে পায়নি। দুই দিন পর বাড়ির পাশের পুকুরসংলগ্ন এলাকা থেকে উদ্ধার হয় করা তার নিথর দেহ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন