আবেদনের দুই বছর পর উদ্ধার ৪ কোটি টাকার খাসজমি

উপজেলা প্রতিনিধি, ধর্মপাশা (সুনামগঞ্জ)

আবেদনের দুই বছর পর উদ্ধার ৪ কোটি টাকার খাসজমি

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার টগার হাওরসংলগ্ন খিলাকান্দা এলাকায় অবৈধভাবে দখলে থাকা ৪ কোটি টাকার খাসজমি উদ্ধার করে লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়েছে। বুধবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ এ উদ্ধার অভিযান পরিচালনা করেন। দ্রুত দখল ছাড়ার নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞাপন

জানা গেছে, প্রায় দুই বছর আগে পাইকুরাটি ইউনিয়নের চকিয়াচাপুর গ্রামের সচেতন নাগরিক খুরশেদ আলম ভূঁইয়াসহ অন্তত ১১ জন অবৈধ দখল উচ্ছেদের দাবিতে ইউএনওর কাছে আবেদন করেন। বিভিন্ন কারণে এতদিন অভিযান চালানো সম্ভব হয়নি।

চকিয়াচাপুর গ্রামের খুরশেদ আলম ভূঁইয়া বলেন, ২০–৩০ জন প্রভাবশালী ব্যক্তি এসব খাসজমি দখল করে রেখেছিলেন। হিজলবাগান থেকে গাছ কেটে প্রাকৃতিক সম্পদও বিনষ্ট করা হয়েছে। দখলমুক্ত করতে প্রশাসনের উদ্যোগে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ বলেন, উদ্ধারকৃত খাসজমির আনুমানিক মূল্য প্রায় ৪ কোটি টাকা। এর আগে এত বড় পরিসরে এখানে খাসজমি উদ্ধার হয়নি। অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন