প্রধানমন্ত্রী সিলেট আসছেন ২ মে

সিলেট ব্যুরো

প্রধানমন্ত্রী সিলেট আসছেন ২ মে

পূর্বনির্ধারিত তারিখ দুদিন পিছিয়ে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২ মে সিলেটে আসছেন। শনিবার সিলেটে এক অনুষ্ঠানে বাণিজ্য, বস্ত্র, পাট ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ তথ্য জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর সফরসূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। ৩০ এপ্রিল সিলেট আসার কথা ছিল প্রধানমন্ত্রীর। তবে পরিবর্তিত সূচি অনুযায়ী, আগামী ২ মে প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে এসে বিশ্বনাথ উপজেলার বাঁশিয়া খাল খনন উদ্বোধন করবেন।

বিজ্ঞাপন

এছাড়া ওইদিনই প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট জেলা স্টেডিয়াম থেকে পূর্বনির্ধারিত দেশব্যাপি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন করবেন।

এর আগে গত ১ এপ্রিল সিলেট এসে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী ৩০ এপ্রিল ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন করতে সিলেট আসবেন।

প্রসঙ্গত গত ২১ জানুয়ারি সিলেট থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনি প্রচার শুরু করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রী হন তিনি। আগামী ২ মে প্রধানমন্ত্রী হিসেবে এটা হবে তার প্রথম সিলেট সফর।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...