নবীগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নবীগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। বুধবার বিকেলে এ কর্মসূচি পালন করা হয়। উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মতিউর রহমান পেয়ারার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-১ (বাহুবল-নবীগঞ্জ) আসনের এমপি ড. রেজা কিবরিয়া।

বিজ্ঞাপন

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিদুর রহমান মজিদের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন সিমি কিবরিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী শেফু, উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি বয়েত উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক অলিউর রহমান অলি, পৌর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীম ইয়াসিনী ও তৌহিদুল ইসলাম চৌধুরী এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহীদ আহমেদ তালুকদার।

এ ছাড়া আলোচনা সভায় মো. নুরুল আমিন, অরবিন্দু রায়, সোয়াদ আহমেদ জুয়েল, মহিবুর রহমানসহ নবীগঞ্জের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সভায় বক্তারা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, দেশ ও জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ে বিএনপি সবসময় রাজপথে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

প্রধান অতিথির বক্তব্যে ড. রেজা কিবরিয়া এলাকার উন্নয়ন নিশ্চিত করা এবং দলীয় শৃঙ্খলা বজায় রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে কাজ করার আহ্বান জানান।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন