আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

তাহিরপুরের যাদুকাটা নদী থেকে লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

তাহিরপুরের যাদুকাটা নদী থেকে লাশ উদ্ধার
প্রতীকী ছবি

সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা নদী থেকে আজগর আলী (৬০) নামে একজনের লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার সকালে উপজেলার বাদাঘাট ইউনিয়নের মদেরগাঁও গ্রামের পাশে

বিজ্ঞাপন

যাদুকাটা নদীতে থেকে উদ্ধার করা হয়।

আজগর আলী জেলার বিশ্বম্ভরপুর উপজেলা দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের মিয়ারচর গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে ও পেশায় তিনি কৃষক।

স্থানীয় এলাকাবাসী জানায়, সকালে স্থানীয় এলাকাবাসী মদেরগাঁও গ্রামের পাশে (যাদুকাটা নদীতে) মৃত ভাষমান লাশ দেখতে পায়। এ সময় উৎসুক জনতার ভীড় করে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। ধারণ করা হচ্ছে, কেউ তাকে হত্যা করে লাশ যাদুকাটা নদীতে ফেলে দেয়।

খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল রবিবার রাত থেকে আজগর আলী নিখোঁজ ছিল। আর তার গায়ে আগাতের চিহ্ন রয়েছে।

তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম জানিয়েছেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। লাশের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...