অবৈধ অনুপ্রবেশের এক বছর পর ভারতীয়কে ফেরত দিল বাংলাদেশ

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

অবৈধ অনুপ্রবেশের এক বছর পর ভারতীয়কে ফেরত দিল বাংলাদেশ

হবিগঞ্জ জেলা কারাগারে ১২ মাস বন্দি থাকার পর আইনি প্রক্রিয়া শেষে ফেরত পাঠানো হয়েছে এক ভারতীয় নাগরিককে।

বিজ্ঞাপন

সোমবার বেলা ১১টার দিকে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তে তাকে আনুষ্ঠানিকভাবে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

সীমান্ত সূত্রে জানা গেছে, বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের অভিযোগে আটক হয়ে তিনি হবিগঞ্জ জেলা কারাগারে সাজা ভোগ করছিলেন। সাজা শেষ হওয়ার পর দুই দেশের রাষ্ট্রীয় ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে হস্তান্তর করা হয়।

এসময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), চুনারুঘাট থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের প্রতিনিধি এবং ভারতের পক্ষে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) ও ত্রিপুরা রাজ্য পুলিশের খোয়াই থানার ওসি কৃষ্ণধন সরকার উপস্থিত ছিলেন। উভয় দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে একটি সংক্ষিপ্ত পতাকা বৈঠক শেষে তাকে বিএসএফের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...