গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় ১০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ৪০ জনের নাম উল্লেখসহ ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

বিজ্ঞাপন

রোববার বিকেলে গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফুলমিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, শনিবার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা সাবেক প্রধানমন্ত্রী হাসিনার পক্ষে এবং ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একটি ঝটিকা মিছিল বের করেন। এ সময় টহলরত পুলিশের একটি দল মিছিলের মুখোমুখি হলে মিছিলকারীরা লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়।

হামলাকারীরা পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করে। এতে গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফুলমিয়াসহ দুই পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন