ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি

ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন আবু সাঈদ মো. ইদ্রিস ও মো. জাকির হোসাইন। এর আগে তারা ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বিজ্ঞাপন

আবু সাঈদ মো. ইদ্রিস বর্তমানে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে এসএমই ইনভেস্টমেন্ট উইংয়ের প্রধান হিসেবে কর্মরত রয়েছেন। তিনি ১৯৯২ সালে প্রবেশনারি অফিসার হিসেবে ইসলামী ব্যাংকে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি ব্যাংকের রিটেইল ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট উইং, রংপুর, ময়মনসিংহ, ঢাকা সাউথ জোনসহ বিভিন্ন বিভাগ ও শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আবু সাঈদ মো. ইদ্রিস ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

অন্যদিকে, মো. জাকির হোসাইন বর্তমানে ইসলামী ব্যাংকের লোকাল অফিস কর্পোরেট শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ১৯৯৬ সালে প্রবেশনারি অফিসার হিসেবে ব্যাংকটিতে যোগদান করেন। কর্মজীবনে তিনি ব্যাংকের স্পেশাল ইনভেস্টমেন্ট ডিভিশন, সিলেট জোনসহ বিভিন্ন বিভাগ ও শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মো. জাকির হোসাইন ইসলামিক ইউনিভার্সিটি, কুষ্টিয়া থেকে হিসাববিজ্ঞানে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন।

দীর্ঘ ব্যাংকিং অভিজ্ঞতা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ ও শাখায় দায়িত্ব পালনের পর আবু সাঈদ মো. ইদ্রিস ও মো. জাকির হোসাইনের ডিএমডি হিসেবে পদোন্নতি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পর্যায়ে তাঁদের দায়িত্বের পরিধি আরও বাড়াবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন