আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বাবার ইন্তেকাল

স্টাফ রিপোর্টার

সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বাবার ইন্তেকাল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বাবা মোহাম্মদ ফজলুল হক খান ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তাজুল ইসলাম।

বিজ্ঞাপন

ফেসবুক পোস্টে তিনি লেখেন, “আব্বা জীবন সফর সমাপ্ত করে তাঁর স্রষ্টার কাছে ফিরে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর রূহের মাগফিরাতের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করছি।”

তিনি আরও জানান, মরহুমের প্রথম জানাজা নামাজ ফজরের পর জামালপুর শহরের নয়াপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর দ্বিতীয় জানাজা সকাল সাড়ে ১০টায় নিজ গ্রামে মরহুমের প্রতিষ্ঠিত মৌলভীর চর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হবে, ইনশাল্লাহ।

জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...