ট্রাইব্যুনালে অভিযোগ থাকলে নির্বাচনে অযোগ্য হবেন: চিফ প্রসি‌কিউটর

ট্রাইব্যুনালে অভিযোগ থাকলে নির্বাচনে অযোগ্য হবেন: চিফ প্রসি‌কিউটর
ফাইল ছবি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসি‌টি) অভিযোগ দায়ের হওয়া ব্য‌ক্তি নির্বাচনের অযোগ্য হবেন বলে জা‌নিয়েছেন চিফ প্রসি‌কিউটর তাজুল ইসলাম। একই সঙ্গে অভিযুক্ত ব্য‌ক্তি সরকা‌রি চাকরিতেও নিয়োগ পাবেন না বলেও উল্লেখ করেন তি‌নি।

আন্তর্জা‌তিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে মঙ্গলবার এক ব্রিফিংয়ে তি‌নি একথা বলেন।

বিজ্ঞাপন

তাজুল ইসলাম বলেন, আন্তর্জা‌তিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অ্যাক্ট ১৯৭৩-‌তে আরও এক‌টি সং‌শোধনী আনা হয়েছে। এই সং‌শোধনীর মূল বক্তব্য হচ্ছে-যেই ব্য‌ক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দা‌খিল করা হয়, সেই ব্য‌ক্তি কোনো সংসদ নির্বাচনে দাঁড়াতে পারবেন না। স্থানীয় সরকারের যে প্রতিষ্ঠানগু‌লো আছে ‌সেগুলোর মেয়র, ‌চেয়ারম্যান ইত্যা‌দি হতে পারবেন না। একই সঙ্গে এ ধরনের অভিযুক্ত ব্য‌ক্তি কোনো সরকা‌রি অফিসে নিয়োগ পাবেন না।

আইনে এটি একটি নতুন সং‌যোজন উল্লেখ করে তাজুল ইসলাম বলেন, একটা রাষ্ট্র বিপ্লবোত্তর প‌রিবেশে যখন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছে, তখন রাষ্টের প্রয়োজনে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকার এই আইন শুধু নয়, বরং বি‌ভিন্ন আইনের বি‌ভিন্ন ধরনের সং‌শোধনী আনছে রাষ্ট্রকে স‌ঠিক পথে তোলার জন্য। এখন থেকে আইন‌টি প্রযোজ্য হবে বলেও জানান তিনি।

দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্তপ্রক্রিয়া চলমান ছিল। আনুষ্ঠা‌নিকভাবে দল‌টির বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। তদন্ত কর্মকর্তা নিয়োগ হয়েছে এবং তারা কাজ দ্রুত শেষ করবেন, এই জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করবেন। তদন্ত প্রতিবেদন প্রা‌প্তিসাপেক্ষে দল হিসেবে বিচারের জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এক প্রশ্নের জবাবে চিফ প্রসি‌কিউটর বলেন, এটা আবেদনের প‌রিপ্রেক্ষি‌তে এবং আবেদন আগেই করা হয়ে‌ছিল। তি‌নি বলেন, যেহেতু সব আবেদন একই সঙ্গে নিষ্প‌ত্তি করা সম্ভব ছিল না, ক্রমান্বয়ে এগুলো করা হচ্ছে; তারই ধাাবা‌হিকতায় একটা কমপ্লেইন রেজিস্ট্রার নম্বর পাওয়ায় আনুষ্ঠা‌নিক তদন্ত শুরু হয়েছে।

এ সময় আওয়ামী লীগের শ‌রিকদের বিচারের বিষয়ে এক প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, এই মুহূর্তে দল হিসেবে আওয়ামী লীগের ব্যাপারেই তদন্ত শুরু হয়েছে। ক্রমান্বয়ে তদন্ত যখন আরও এগোবে তখন ক্রমান্বয়ে যদি প্রয়োজন মনে হয় যে আরও কোনো দলও এর সঙ্গে জ‌ড়িত আছে এবং তাদের ব্যাপারেও তদন্ত হওয়া দরকার, তাহলে আমাদের তদন্ত সংস্থা সেই অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...