আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

তারিক সিদ্দিকী ও বসুন্ধরার মালিক সোবহানকে দুদকে তলব

স্টাফ রিপোর্টার

তারিক সিদ্দিকী ও বসুন্ধরার মালিক সোবহানকে দুদকে তলব

সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকী ও তার স্ত্রী তার স্ত্রী শাহিন সিদ্দিক এবং বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে তাদের বক্তব্য শুনতে আগামী ২ জুলাই রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার দুদকের এক ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন সংস্থাটির উপ-পরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম।

তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী, বসুন্ধরা মালিক আহমেদ আকবর সোবহানসহ অন্যান্যদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে বক্তব্য শ্রবণ ও গ্রহণ করার জন্য উনাদের তিনজনকে ডাকা হয়েছে।

দুদক জানায়, সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, স্ত্রী শাহীন সিদ্দিক ও মেয়ে নুরিন সিদ্দিকের ২৪ বিঘা জমিসহ ৫টি প্লট ও ৫টি ফ্ল্যাটের সন্ধান পায় দুদক। এছাড়াও ভূমি জবরদখল, অর্থ আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের অভিযোগের অনুসন্ধানের অংশ হিসেবে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এবং তার পরিবারের সদস্যদের গত মে মাসেও তলব করেছিল দুদক। তলব নোটিশে বলা হয়, আহমেদ আকবর সোবহান তার পরিবারবর্গ ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ‘সরকারের রাজস্ব ফাঁকি, ভূমি জবরদখল,ঋণের অর্থ আত্মসাৎ,অর্থ স্থানান্তর ও হস্তান্তরসহ মানি লন্ডারিং’এর অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বক্তব্য গ্রহণ করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন