চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস

প্রতিনিধি, চবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস

বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আজ রোববার সব পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। তবে নির্ধারিত সময়ে চলবে ক্লাস।

বিজ্ঞাপন

শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত বুধ ও বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা বন্ধ রেখেছিল কর্তৃপক্ষ।

গত সপ্তাহ থেকে ভারি বৃষ্টিপাতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে করে বিভিন্ন অঞ্চল থেকে ক্যাম্পাসে যাতায়াতে শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়তে পারে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে টানা তিন দিন কর্মদিবসে ক্লাস ও পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন