একের পর এক অপহরণ

টেকনাফে ছাত্রদল নেতার বড় ভাইকে তুলে নিল ডাকাতদল, আতঙ্কে এলাকাবাসী

টেকনাফে ছাত্রদল নেতার বড় ভাইকে তুলে নিল ডাকাতদল, আতঙ্কে এলাকাবাসী

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়ায় মো. রফিক (৩৫) নামের এক যুবককে রাতে তুলে নিয়ে গেছে পাহাড়ের সশস্ত্র ডাকাতদল। অপহৃত রফিক ৪ নম্বর ওয়ার্ডের মমতাজ আহমদের ছেলে ও বাহারছড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ কায়সারের বড় ভাই।

প্রত্যক্ষদর্শীরা জানান, অদ্য রাত আনুমানিক ৮টায় চাকমাপল্লির পাশে পাহাড়ের ঢালে রফিকের সুপারি বাগানে পাহারা দিতে গেলে ডাকাতদল তাকে অপহরণ করে পাহাড়ের অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

বিজ্ঞাপন

খবর পেয়ে বাহারছড়া পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর আবু সাঈদের নেতৃত্বে একটি অভিযানিক দল পাহাড়ের ঝিরিতে অভিযান চালায়। রাত ১১টায় এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে ইন্সপেক্টর আবু সাঈদ বলেন, যেহেতু রাতের বিষয়, তবু উদ্ধারের চেষ্টা চালাচ্ছি। পুলিশের তল্লাশি অভিযান চলছে।

উল্লেখ্য, টেকনাফের পাহাড় ও সাগরসংলগ্ন ইউনিয়ন বাহারছড়ায় একের পর এক অপহরণের ঘটনা ঘটেই চলছে। শিক্ষক, ডাক্তার, দোকানদার, আলেম—কেউই রেহাই পাচ্ছেন না ডাকাতদের অপহরণের কবল থেকে। মাস দুয়েক বন্ধ থাকার পর আবারও অপহরণ শুরু হয়েছে। ইউনিয়নবাসী এ নিয়ে আতঙ্কে রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন