চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫ সালের সেরা গবেষণা নিবন্ধ পুরস্কার পেয়েছেন ৬ জন শিক্ষক। সোমবার বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্সস এন্ড ফিশারিজ অনুষদ মিলনায়তনে 'সেরা গবেষণা নিবন্ধ পুরস্কার প্রদান এবং গবেষণা কর্মশালা’ শীর্ষক অনুষ্ঠানে তাদেরকে পুরস্কৃত করা হয়।
পুরস্কার পাওয়া শিক্ষকেরা হলেন— আধুনিক ভাষা ইনস্টিটিউটের (আইএমএল) অধ্যাপক ড. ফারজানা ইয়াসমিন চৌধুরী, ফিন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. আওলাদ হোসেন সাগর, পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. কাওসার আলম, নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ কাজিম নূর সোহাদ, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. জামাল উদ্দিন আহামেদ এবং মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রুমানা আক্তার।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, এ ধরনের স্বীকৃতি গবেষকদের উৎসাহিত করে, নতুন নতুন গবেষণায় অনুপ্রাণিত করে এবং বিশ্ববিদ্যালয়ে গবেষণার সংস্কৃতিকে সমৃদ্ধ করে। গবেষণা, আন্তর্জাতিক মানের প্রকাশনা এবং জ্ঞানচর্চার মাধ্যমে যে অর্জন তৈরি হচ্ছে, সেটিই বিশ্ব র্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থান সুদৃঢ় করার অন্যতম প্রধান ভিত্তি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

