লেবাননে ইসরাইলি হামলায় ৪ বাংলাদেশি আহত

স্টাফ রিপোর্টার

লেবাননে ইসরাইলি হামলায় ৪ বাংলাদেশি আহত
ফাইল ছবি

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি বাহিনীর বিমান ও ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার দক্ষিণ লেবাননের নাভানিয়া এলাকায় একটি আবাসিক লক্ষ্যবস্তুতে ইসরাইলি ড্রোন থেকে এ হামলা চালানো হয়।

বিজ্ঞাপন

বৈরুতে বাংলাদেশের দূতাবাস সূত্রে জানা গেছে, আহতদের একজন পুরুষ, একজন নারী ও দুজন শিশু ছিল। তাদের একজন ব্রাহ্মণবাড়িয়ার মোমিন মিয়া এবং আরেকজন নরসিংদীর জয়েনা আক্তার। বিস্ফোরণে নারী তার পা হারিয়েছেন। দূতাবাস তাদের বিস্তারিত তথ্য সংগ্রহ করা চেষ্টা করছে বলে জানা গেছে।

আহতদের নাবাতিহের রাগেব হার্ব হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং আগামীকাল শুক্রবার তাদের সাইদায় স্থানান্তর করা হবে।

এএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন