জাতীয় সাংস্কৃতিক সংগঠন দেশীয় সাংস্কৃতিক সংসদের অন্যতম শাখা দেশীয় সাংস্কৃতিক সংসদ, রংপুর মহানগরের বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত ১ মে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ নির্বাচন সম্পন্ন হয়।
নির্বাচনে বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক ও কণ্ঠশিল্পী হাবিবুর রহমান শামীম সভাপতি এবং বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক, গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী আবুল হোসাইন সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাংস্কৃতিক সংগঠক ও কণ্ঠশিল্পী নাঈম সিদ্দিকী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের তত্ত্বাবধায়ক ও বিশিষ্ট সাংস্কৃতিক পৃষ্ঠপোষক মো. গোলাম মোস্তফা। তিনি নির্বাচিতদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিস্তা সাংস্কৃতিক সংসদ, রংপুর জেলার সম্মানিত তত্ত্বাবধায়ক অধ্যক্ষ আব্দুল গণি।
নির্বাচন শেষে অতিথিরা নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানান এবং রংপুর মহানগরে সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার আহ্বান জানান। নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ ও সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

