প্রথমবার পর্তুগালে গাইবেন জেমস

বিনোদন রিপোর্টার

প্রথমবার পর্তুগালে গাইবেন জেমস

পর্তুগালে প্রথমবারের মতো আয়োজন হতে যাচ্ছে সর্ববৃহৎ বাংলা কনসার্ট। ‘লিসবন বাংলা লাইভ কনসার্ট–২০২৬’-এ গান করবেন নগরবাউল জেমস। বিষয়টি নিশ্চিত করেছেন জেমসের মুখপাত্র রবিন ঠাকুর।

আগামী ২৬ জুলাই বিকাল ৫টায় লিসবনের ‘লিসবোয়া আউ ভিভো’ ভেন্যুতে অনুষ্ঠিত হবে এ মেগা আয়োজন। কাজা দো বাংলাদেশ এবং নোটিসিয়াস বাংলা-এর যৌথ উদ্যোগে কনসার্টটি আয়োজন করা হচ্ছে।

বিজ্ঞাপন

কনসার্ট উপলক্ষে আয়োজকদের পক্ষ থেকে লিসবনের অ্যাভিনিউ রোমার ‘লিটনস টার্কিশ গ্রিল’-এ সংবাদ সম্মেলন ও ডিনার নাইটের আয়োজন করা হয়। এতে গণমাধ্যমকর্মী, কমিউনিটি ব্যক্তিত্ব এবং ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। আয়োজকরা বলেন, পর্তুগালে এটিই হবে সবচেয়ে বড় বাংলা কনসার্ট। জেমসের উপস্থিতি প্রবাসে এক টুকরো বাংলাদেশকে নতুন করে জাগিয়ে তুলবে।

কনসার্ট ঘিরে প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। তারা আরো জানান, কনসার্টের টিকিট তিনটি ক্যাটাগরিতে নির্ধারণ করা হয়েছে— ক্লাসিক্যাল ২০ ইউরো, গোল্ডেন সার্কেল ৫০ ইউরো এবং ভিআইপি ১০০ ইউরো। টিকিট সংগ্রহ করা যাবে আয়োজক কমিটির সদস্যদের কাছ থেকে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...