আসন্ন কোরবানির ঈদ ঘিরে দেশজুড়ে এখন উৎসবের আমেজ। পশুর হাটের পাশাপাশি ইলেকট্রনিকস ও গ্যাজেটের দোকানগুলোয়ও ক্রেতাদের উপচে পড়া ভিড়। বিশেষ করে, স্মার্টফোনের দোকানগুলোয় উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ করা যায়।
ঈদ উপলক্ষে মোবাইল কোম্পানিগুলোর বিশেষ ছাড় ও আকর্ষণীয় সব অফারে অনেকেই এ সময় নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন। যোগাযোগ, বিনোদন কিংবা ঈদের মুহূর্তগুলো স্মরণীয় করে রাখতে সঠিক ফোনটি বেছে নেওয়া জরুরি। তাই ক্রেতাদের সুবিধার্থে আমাদের তথ্যপ্রযুক্তি পাতার আজকের বিশেষ আয়োজন। আপনার বাজেট এবং প্রয়োজন অনুযায়ী কোন ফোনটি সবচেয়ে উপযোগী হবে, তা সহজে বুঝে নিতে সাহায্য করবে এই লেখাটি।
সাধারণ ব্যবহার
যারা মূলত ফোন কল, মেসেজ, Facebook, YouTube ও দিনে খুবই অল্প সময় ইন্টারনেটে ব্যয় করেন, তাদের জন্য নরমাল রেঞ্জের ফোন যথেষ্ট। বাজেট ৮-১২ হাজার টাকা, এতে থাকতে পারেÑ
- 4GB RAM
- 64GB স্টোরেজ
- 5000mAh ব্যাটারি
- HD+ ডিসপ্লে
বয়স্ক মানুষ বা সাধারণ ব্যবহারকারীদের জন্য এই রেঞ্জকে উপযোগী ধরা হয়
পড়াশোনা ও অনলাইন ক্লাস
অনলাইন ক্লাস, PDF পড়া, Zoom/Meet ব্যবহার ও দৈনন্দিন মাল্টিটাস্কিংÑঅর্থাৎ ছাত্রবান্ধব ফোনের জন্য নিম্নোক্ত ফিচারসমৃদ্ধ ফোন জনপ্রিয়। বাজেট ১৫-২০ হাজার টাকা, এতে থাকতে পারেÑ
- 6GB RAM
- 128GB স্টোরেজ
- বড় ডিসপ্লে
- উন্নত ব্যাটারি ব্যাকআপ
- তুলনামূলক ভালো ক্যামেরা
বিশেষ করে, শিক্ষার্থী ও তরুণদের মধ্যে এই রেঞ্জের চাহিদা বেশি।
গেমিং ও হাইপারফরম্যান্স
বর্তমানে যুবসমাজের সবচেয়ে বেশি ব্যবহৃত গেমিং সাইট হলোÑPUBG, Free Fire বা eFootball-এর মতো গেম। এই গেম খেলার জন্য নিম্নোক্ত বাজেটকে ‘পারফরম্যান্স রেঞ্জ’ বলা হয়। গেমিংয়ের জন্য নিম্নোক্ত ফিচারসমৃদ্ধ ফোন প্রযোজ্য। বাজেট ২০-৩০ হাজার টাকা, এতে থাকতে পারেÑ
- শক্তিশালী প্রসেসর
- 8GB RAM বা বেশি
- 90-120Hz ডিসপ্লে
- ৩৩ ওয়াট+ ফাস্ট চার্জিং
- উন্নত কুলিং সিস্টেম
ঈদের সময় তরুণদের মধ্যে এই রেঞ্জের ফোনের বিক্রি সবচেয়ে বেশি বৃদ্ধি পায় বলে জানিয়েছেন বাজারসংশ্লিষ্ট মোবাইল শপের দোকানিরা।
ক্যামেরা ও কনটেন্ট ক্রিয়েশন
যারা ছবি তোলা, ভিডিও তৈরি বা সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট বানান, তাদের জন্য নিম্নোক্ত ফিচারসমৃদ্ধ ফোন প্রযোজ্য। বাজেট ৩০-৫০ হাজার টাকা, এতে থাকতে পারেÑ
- OIS ক্যামেরা প্রযুক্তি
- 4K ভিডিও রেকর্ডিং
- AMOLED ডিসপ্লে
- স্টেরিও স্পিকার
- উন্নত নাইট মোড
- ১২০ হার্টজ রিফ্রেশ রেট
ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি বা কনটেন্ট নির্মাতাদের কাছে এই রেঞ্জের ফোনের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
দীর্ঘমেয়াদি ও প্রিমিয়াম ব্যবহারের জন্য
যারা চার-পাঁচ বছর ভালোভাবে ব্যবহার করার মতো ফোন খুঁজছেন, তাদের জন্য ৫০ হাজার টাকার ওপরে থাকা ডিভাইসগুলো উপযুক্ত হতে পারে। বাজেট ৫০ হাজার টাকা+, এতে থাকতে পারে
- উন্নত AI ফিচার
- শক্তিশালী ক্যামেরা সিস্টেম
- 5G সাপোর্ট
- দীর্ঘ সফটওয়্যার আপডেট
- উচ্চমানের ডিসপ্লে ও পারফরম্যান্স
- বিল্ড কোয়ালিটি পানি ও ধুলাবালি-নিরোধক আইপি-৬৮ রেটিং এবং প্রিমিয়াম মেটাল বডি।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, শৌখিন মানুষদের দীর্ঘমেয়াদি ব্যবহারের জন্য এই রেঞ্জের ফোন ভালো বিনিয়োগ হতে পারে। এ ছাড়া ঈদের বাজারে ফোন কেনার আগে কিছু বিষয়ে লক্ষ রাখা উচিত।
- প্রসেসর ও RAM
- ব্যাটারি ব্যাকআপ
- ইউজার রিভিউ
- চার্জিং গতি
- ডিসপ্লের মান
- সফটওয়্যার আপডেট সুবিধা
- অফিশিয়াল ওয়ারেন্টি
তাদের ভাষায়, ‘ফোনের আসল পারফরম্যান্স বোঝা যায় দৈনন্দিন ব্যবহারে। তাই প্রয়োজন বুঝে বাজেট অনুযায়ী ফোন কেনাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত।’ ঈদ উপলক্ষে বাজারে নানা অফার ও ছাড় থাকলেও সচেতনভাবে সঠিক ডিভাইস নির্বাচন করলে দীর্ঘ মেয়াদে ভালো অভিজ্ঞতা পাওয়া সম্ভব বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

