আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২৬

স্টাফ রিপোর্টার

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২৬

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আরও ২৬ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ভর্তি হওয়া ২৬ জন রোগীর মধ্যে চট্টগ্রাম বিভাগের সিটি করপোরেশনের বাইরে ৩ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ১০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭ জন এবং ময়মনসিংহ বিভাগের সিটি করপোরেশনের বাইরে ২ জন রয়েছেন।

বিজ্ঞাপন

গত ২৪ ঘণ্টায় ১৭ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। চলতি বছর এখন পর্যন্ত মোট ৪ হাজার ৯৩০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং ৪ হাজার ৪৮৬ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছরের ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে ৫৯ দশমিক ৫ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ৫ শতাংশ নারী। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ২৩ জন।

আর গত বছরের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং এ সময়ের মধ্যে প্রাণ হারিয়েছেন ৫৭৫ জন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন