বয়স যদি সত্তর পেরিয়ে যায়, তবে সুস্থ থাকার জন্য ৫টি অভ্যাস ত্যাগ করতে হবে। নিচের দেওয়া পরামর্শগুলোর পেছনে বৈজ্ঞানিক যুক্তি ও বিশদ ব্যাখ্যা দেওয়া হলো।
১. অভ্যন্তরীণ আবেগ চেপে রাখা
* বৈজ্ঞানিক ব্যাখ্যা : বয়স্কদের মধ্যে আবেগ চেপে রাখলে মানসিক চাপ তৈরি হয়, যা কর্টিসল (Cortisol) নামে এক হরমোনের মাত্রা বাড়িয়ে দেয়। কর্টিসলের উচ্চমাত্রা—
- রক্তচাপ বৃদ্ধি করে
- রোগ প্রতিরোধ ক্ষমতা কমায়
- স্মৃতিভ্রংশ ও হতাশার ঝুঁকি বাড়ায়
* সঠিক অভ্যাস
- নিয়মিত বন্ধু বা পরিবারের সঙ্গে অনুভূতি ভাগাভাগি করা
- প্রয়োজনে কাউন্সেলিং নেওয়া
২. শারীরিক ব্যায়ামের অনীহা
* বৈজ্ঞানিক ব্যাখ্যা : বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পেশি ক্ষয় (Sarcopenia) হয়, হাড় ভঙ্গুর হয় (Osteoporosis) এবং জয়েন্টে শক্তি কমে। নিয়মিত হাঁটা বা ব্যায়াম করলে যা হবে—
- পেশিশক্তি বাড়বে
- হাড়ে ক্যালসিয়াম ধরে রাখতে সহায়তা করে
- হৃৎপিণ্ড ও ফুসফুস ভালো রাখে
- মানসিক স্বাস্থ্য উন্নত করে (এন্ডরফিন নিঃসরণ)
* সঠিক অভ্যাস
- প্রতিদিন ২০-৩০ মিনিট হাঁটা
- হালকা যোগব্যায়াম
৩. পানি কম খাওয়া
* বৈজ্ঞানিক ব্যাখ্যা : বয়স বাড়লে তৃষ্ণার অনুভূতি কমে, ফলে ডিহাইড্রেশন ঘটে, যা শরীরের কোষ ও অঙ্গ-প্রত্যঙ্গের স্বাভাবিক কাজ ব্যাহত করে। ডিহাইড্রেশন হলে যা হয়—
- মস্তিষ্কের কার্যক্ষমতা কমে
- কিডনির কার্যকারিতা বিঘ্নিত হয়
- কোষ্ঠকাঠিন্য হয়
- অরিয়েনটেশন সমস্যা ও মাথা ঘোরা হয়
* সঠিক অভ্যাস
- দিনে অন্তত ৬-৮ গ্লাস পানি
- তরল খাবার যেমন স্যুপ, ফলের রস, দই
৪. অতিরিক্ত কাজ করা ও বিশ্রামের অভাব
* বৈজ্ঞানিক ব্যাখ্যা : পর্যাপ্ত বিশ্রাম না পেলে স্নায়ুতন্ত্র (Nervous System) ক্লান্ত হয়, মস্তিষ্কের নিউরনের পুনর্জন্ম ব্যাহত হয়। ঘুম বা বিশ্রামের অভাবে যা হয়—
- মেমোরি লস
- হৃদরোগের ঝুঁকি
- ইনসুলিন রেজিস্ট্যান্স ও ডায়াবেটিস
* সঠিক অভ্যাস
- প্রতিদিন ৭-৮ ঘণ্টা ঘুম
- প্রতি ঘণ্টায় ৫-১০ মিনিট শরীর ও চোখ বিশ্রাম
৫. স্বাস্থ্য পরীক্ষা উপেক্ষা করা
* বৈজ্ঞানিক ব্যাখ্যা : বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নানা রোগ নিঃশব্দে দেহে বাসা বাঁধে। আগেভাগে ধরা পড়লে চিকিৎসা সহজ হয়। নিয়মিত হেলথ চেকআপ করলে ধরা পড়ে—
- হাইপারটেনশন (উচ্চ রক্তচাপ)
- ডায়াবেটিস
- ক্যানসার
- কিডনি ও লিভারের কার্যক্ষমতা
* সঠিক অভ্যাস
- বছরে দু-একবার নিয়মিত ফিজিক্যাল পরীক্ষা
- রক্ত পরীক্ষা, ইউরিন টেস্ট, ECG, ইত্যাদি
বয়স ৭০ পার করলেও জীবন থেমে থাকে না। বরং এ সময়টাই হতে পারে জীবনের স্বর্ণযুগ—যদি আপনি নিজের যত্ন নেন। উপরোক্ত পাঁচটি খারাপ অভ্যাস ত্যাগ করে বিজ্ঞানসম্মত জীবনযাপনের অভ্যাস গড়ে তুললে শরীর ও মন দুটোই থাকবে তরতাজা।
লেখক : অধ্যাপক ও বিভাগীয় প্রধান
সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

