গুগলের সঙ্গে যুক্ত হচ্ছে CapCut

masudul
মাসুদুল ইসলাম

গুগলের সঙ্গে যুক্ত হচ্ছে CapCut

ভিডিও এডিটিং প্ল্যাটফর্ম CapCut শিগগিরই যুক্ত হতে যাচ্ছে গুগলের শক্তিশালী AI প্ল্যাটফর্ম Google Gemini-এর সঙ্গে। নতুন এই পার্টনারশিপের ফলে ব্যবহারকারীরা Gemini অ্যাপ থেকেই CapCut-এর উন্নত ভিডিও ও ইমেজ এডিটিং টুল ব্যবহার করতে পারবেন। যে কাজগুলো আগে CapCut-এ ম্যানুয়ালি করতে ঘণ্টার পর ঘণ্টা সময় লাগত যেমন ভিডিও কাটিং, অটো ক্যাপশন, ব্যাকগ্রাউন্ড রিমুভ, কালার কারেকশন কিংবা AI ইফেক্ট সেগুলো এখন Gemini AI-এর সাহায্যে অনেক দ্রুত এবং সহজে করা যাবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এই ইন্টিগ্রেশন কনটেন্ট ক্রিয়েটরদের কাজের ধরনই বদলে দিতে পারে। শুধু CapCut নয়, সম্প্রতি গুগল তাদের জনপ্রিয় বিভিন্ন সার্ভিসেও বড় AI আপডেট ঘোষণা করেছে। এর মধ্যে অন্যতম হলো Google Maps-এ Gemini AI সংযোজন। নতুন ‘Ask Maps’ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা সাধারণ কথোপকথনের মতো প্রশ্ন করে লোকেশন, রেস্টুরেন্ট বা ভ্রমণসংক্রান্ত তথ্য জানতে পারবেন। এছাড়া ‘Immersive Navigation’ ফিচার রিয়েল-টাইম 3D নেভিগেশন অভিজ্ঞতা দেবে। Google I/O 2026 ইভেন্টে আরো বেশ কিছু চমকপ্রদ AI প্রযুক্তি উন্মোচন করেছে গুগল। এর মধ্যে রয়েছে Gemini Omni, AI ভিডিও জেনারেশন, স্মার্ট সার্চ আপগ্রেড এবং AI Agent ‘Gemini Spark’। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, গুগল এখন পুরো ইকোসিস্টেমকে AI-কেন্দ্রিক করে তুলতে কাজ করছে। তবে CapCut-Gemini ইন্টিগ্রেশন সব দেশে একসঙ্গে চালু নাও হতে পারে। কিছু রিপোর্ট অনুযায়ী, ByteDance অ্যাপসংক্রান্ত নিষেধাজ্ঞার কারণে কয়েকটি অঞ্চলে এই সুবিধা সীমিত থাকতে পারে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন