সিলেট বিভাগের পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারীকে সম্মাননা দেওয়া হয়েছে। জেলা শিল্পকলা একাডেমিতে মহিলাবিষয়ক অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে তাঁদের হাতে পুরস্কার তুলে দেন বিভাগীয় মহাপরিচালক কেয়া খান।
পুরস্কার পান অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী আম্বিয়া খাতুন, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে হালিমা বেগম, সফল জননী ক্যাটাগরিতে মাজেদা আক্তার, নির্যাতনের বিভীষিকা উপেক্ষা করে নতুন উদ্যমে জীবন শুরু করা ক্যাটাগরিতে মোছা. রেহেনা বেগম এবং সমাজ উন্নয়নে শেখ রওশন আরা নিপা।
বিজ্ঞাপন
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

