ব্রাহ্মণবাড়িয়ায় আল মাহমুদ স্মরণোৎসব

সোনালী কাবিন পদক পেলেন বাংলা একাডেমির সভাপতি

সোনালী কাবিন পদক পেলেন বাংলা একাডেমির সভাপতি

আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম কবি ‘কবি আল মাহমুদ’-এর ৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমির সভাপতি আবুল কাসেম ফজলুল হককে সোনালী কাবিন পদক প্রদান করা হয়েছে।

সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে ৩ দিনব্যাপী কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্র ও স্মৃতি পরিষদ আয়োজিত স্মরণোৎসব থেকে তাকে এ পদক প্রদান করা হয়।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন- কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্র ও স্মৃতি পরিষদের প্রধান উপদেষ্টা হাফিজুর রহমান মোল্লা কচি, সংগঠনের সভাপতি ইব্রাহিম খান সাদত, কবি মহিবুর রহিম, কবি জয়দুল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, কবি ও গবেষক মো. নিজামউদ্দিন প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন