বইমেলায় আসছে ‘বুক পকেটে মৃত্যু নিয়ে ঘুরি’

স্টাফ রিপোর্টার

বইমেলায় আসছে ‘বুক পকেটে মৃত্যু নিয়ে ঘুরি’

হৃদয়। এটা গুপ্ত ধনভান্ডার। দেখা যায় না, যায় শুধু উপলব্ধি করা। তিনি তার হৃদয় প্রকাশিয়ে চলছেন। তার জ্ঞানভান্ডার শূন্য। তবে হৃদয় কেমন— তা জানিয়ে দিতে জীবনের অমূল্য কিছু সময় সাহিত্যচর্চা করেছেন। সেই চর্চার অংশ হিসেবে যাপিত জীবনের কিছু কথা, কিছু ব্যথা মলাটবন্ধী করেছেন। এবার সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে তার লেখা ৭ম কবিতার বই প্রকাশ হতে যাচ্ছে।

বিজ্ঞাপন

জীবন যার কবিতা সঙ্গী। যার কবিতা দুঃসময়ে হয়ে ওঠে হাতিয়ার। পথ দেখায় আলোর। ভাঙা হৃদয় করে একত্রীকরণ। অবচেতন বিবেকে করে তুলে জাগ্রত। তরুণ এক তুর্কীর হাতে কবিতার মশাল। মৃত্যু নিয়ে ঘুরি, মৃত্যু নিয়ে বাঁচি। যেকোনো সময় যে কারো মৃত্যু ঘটে যায়। এটা আল্লাহর বিধান। বিশেষ করে এবার ২৪ গণঅভ্যুত্থানের পটভূমির বিষয়টিকে কবি এভাবে বলেছেন বিপ্লবীদের যখন মৃত্যু বুক পকেটে থাকে। দেখা গেছে, ওই সময়টা একটা অনিশ্চিত সময়। মানুষ জীবন নিয়ে ঘর থেকে বের হয়ে লাশ হয়ে ফিরতে হতো।

ওই সব সমসাময়িক নানান বিষয়ে মহুয়া কবিতার শব্দে বন্দে ছন্দে স্রস্টা, নবি প্রেম, মানবিক প্রেম, সুফিজম, মাটি ও মানুষকে হৃদয়ে ধারণ করে লেখা এই গ্রন্থ। যার নামকরণ করেছেন, ‘বুক পকেটে মৃত্যু নিয়ে ঘুরি’।

প্রখ্যাত প্রচ্ছদ শিল্পী ধ্রুব এষের আঁকা নান্দনিক নজরকাড়া প্রচ্ছদে বিভাস প্রকাশনী থেকে অমর একুশে বইমেলা-২৫ এর প্রথম সপ্তাহ থেকে বইমেলায় ৪০৬/৪০৭ নং স্টলে পাওয়া যাবে কবির এই ৭ম কবিতার বই ‘বুক পকেটে মৃত্যু নিয়ে ঘুরি’।

তাই কবিতাপ্রেমী হিসেবে আপনিও সংগ্রহ করে পাঠ করুন কবিতার বইটি। নিজে পড়ুন, অন্যকেও পড়তে উৎসাহিত করুন।

উল্লেখ্য, কবি হোসাইন মোহাম্মদ দিদার জাতীয় ইংরেজি দৈনিক দ্যা বাংলাদেশ ঢুডের দাউদকান্দি উপজেলা প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা করছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন