জুলাই শপথ

জুলাই শপথ

রাজপথে লেগে আছে এখনো রক্ত শহীদের

গুলির শব্দ সাঁই-সাঁই এখনো বাতাসে বাজে

বিজ্ঞাপন

বিপ্লবের বেলা পড়ে এলো, এখনই? এই বাংলায়?

বিজয় কি আটকে যাবে শুধুই সস্তা কাগজে?

সজল আমার ভাই, রক্ত তার মহাপদ্মার ঢেউ

জুলাইয়ের দিনরাত্রির মতো উত্তাল দ্রুত ধাবমান

বাবা আদমের ভূমি থেকে যদি আসে স্বদেশের ডাক

সাইদের মতো সটান আসে রিয়াজুল, মানিক, জামান

মেহেদীরা মরেনি, স্বেচ্ছায় মরে গেছে মৃত্যু তাদের

শপথ বাংলার আদি মাটি, শহীদ বাবুল, ফরিদ

যুগান্তরের সীমানা সমাপ্ত করে দিলে যারা

তোমাদের রক্তের দাম দিয়ে স্বাধীনতা করেছি খরিদ

সাহসের স্মরণিকা আছে আঁকা, এই বুকের কাবায়

আমার মায়ের হাসি, বাবার নামের মতো সুখ

যতদিন আছে প্রাণ এই দেহে, এই চোখে আলো

আরশের ঠিকানায় জমা রাখি এই দেশ, তোমাদের মুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন