আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঈদের ছুটি শেষে ব্যাংক-অফিস-আদালত খুলছে মঙ্গলবার

আমার দেশ অনলাইন

ঈদের ছুটি শেষে ব্যাংক-অফিস-আদালত খুলছে মঙ্গলবার
ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটি শেষ হতে যাচ্ছে আজ সোমবার (২৩ মার্চ)। আগামীকাল মঙ্গলবার (২৪ মার্চ) থেকে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার শুরু হচ্ছে।

বিজ্ঞাপন

চলতি সপ্তাহের শনিবার (২১ মার্চ) দেশে ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়। ঈদ উপলক্ষে গত ১৭ মার্চ থেকে ছুটি শুরু হয়।

আজ সোমবার (২৩ মার্চ) মোট সাত দিনের নির্ধারিত সরকারি ছুটি শেষ হচ্ছে। আগামীকাল খুলবে ব্যাংক-বিমা, শেয়ারবাজার ও বেসরকারি প্রতিষ্ঠানও।

তবে ঈদের পর অফিস খোলার মাত্র এক দিন পরে আবারও ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা। আগামী বৃহস্পতিবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবসের ছুটি আছে।

এর পরের দুই দিন যথাক্রমে শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে অফিস খোলার পরদিনই আবারও তিন দিনের ছুটি পেতে যাচ্ছেন চাকরিজীবীরা।

এদিকে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা পাঁচ দিন ছুটিতে আছেন সংবাদপত্রে কর্মরত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা। আজ সোমবার তাদের ছুটিও শেষ হতে যাচ্ছে।

সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) ঈদুল ফিতর উপলক্ষে গত ১৯ থেকে আজ ২৩ মার্চ পর্যন্ত টানা ছুটি ঘোষণা করে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন