দেশকে এগিয়ে নিতে প্রযুক্তিকে কাজে লাগাতে হবে: বিজ্ঞান সচিব

বিশেষ প্রতিনিধি

দেশকে এগিয়ে নিতে প্রযুক্তিকে কাজে লাগাতে হবে: বিজ্ঞান সচিব

ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন বলেছেন, বাংলাদেশকে এগিয়ে নিতে হলে এখন সবচেয়ে বড় সুযোগ হচ্ছে প্রযুক্তিকে যথাযথভাবে কাজে লাগানো। তিনি বলেন, আমাদের গবেষকদের যে মেধা আছে, আমাদের ১৮ কোটি লোকের যে মেধা আছে, ইনোভেশনের যে সুযোগ আমাদের আছে, এটা বিশ্বের অনেক দেশের নেই। এটিকে আমাদের কাজে লাগাতে হবে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব বোববার ঢাকায় আগারগাঁও এ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স-এর মাল্টি পারপাস হল এ 'বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্টের ফেলোদের গবেষণা কার্যক্রমের অগ্রগতি ও লব্ধ জ্ঞান মূল্যায়ন' শীর্ষক দুই দিন ব্যাপী সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি'র বক্তৃতায় এসব কথা বলেন।

বিজ্ঞাপন

সচিব বলেন, অনেক দেশের অনেক সম্পদ আছে, অর্থ আছে কিন্তু তাদের মানব সম্পদ নেই। বিশ্বের অনেক দেশ সামনের দিকে এগোতে পারবে না কারণ তাদের প্রয়োজনীয় হিউম্যান রিসোর্স বা মানব সম্পদে নেই। আমাদের যে প্রায় ৬৫% তরুণ জনসংখ্যা আছে এদেরকে আমাদের কাজে লাগাতে হবে।আমাদের যথেষ্ট সম্ভাবনা আছে।

তিনি বলেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স(এআই) সকল সমস্যার সমাধান দিবেনা। এআই সাজেস্ট করতে পারে কিন্তু ডিশিসন দিতে পারেনা, ডিশিসন দিতে পারে মানুষ। আর সেই মানুষ আমাদের আছে যা অনেক দেশের নাই। আমাদের যারা ইয়াং সায়েন্টিস্ট আছেন তারা ভবিষ্যতে অনেক ভালো করবে আশা করছি।

সেমিনারে সভাপতির বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা ও যুগ্ম-সচিব একেএম শওকত আলম মজুমদার এবং বিশেষ অতিথি'র বক্তব্য রাখেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর চেয়ারম্যান ড.সামিনা আহমেদ।

অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট হতে ফেলোশিপ প্রাপ্ত (বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও ছাত্র-ছাত্রী) ফেলোগণ অংশগ্রহণ করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...